Login
বাংলা

Maya Voice

Anybody Can join



রক্তদানে সতর্কতা

By Sonali
Published: 12 August, 2012

Listed in


এক ব্যাগ রক্ত বাঁচিয়ে দিতে পারে একজন মৃত্যুপথযাত্রীর জীবন। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ ৪ মাসের বিরতিতে নিয়মিত রক্ত দিতে পারেন। রক্ত দেওয়া মহৎকাজ। তবে সে রক্ত নেওয়া বা দেওয়ার আগে যে বিষয়ে সতর্ক থাকতে হবে তা নিয়ে আমাদের বিস্তারিত জানা দরকার।  যিনি রক্ত  দিবেন  তাকে  অবশ্যই নিচের তথ্যগুলো জানতে হবে:
* বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
* শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে
* শারীরিক ওজন কমপক্ষে ৪৫ কেজি বা এর বেশি  হতে হবে
* রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, পালস ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে
* শ্বাস-প্রশ্বাসজনিত রোগ থেকে মুক্ত হতে হবে
* চর্মরোগ মুক্ত থাকতে হবে, রক্তবাহিত রোগের বাহক হলে রক্ত নেওয়া যাবেনা।

এছাড়াও, হৃদরোগ, ক্যান্সার, রক্তক্ষরণজনিত সমস্যা, ডায়াবেটিস, হেপাটাইটিস-বি, এইডস, যক্ষা, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীরা অন্যদের রক্ত দিতে পারবেন না।

তবে কিছু রোগ আগে যেগুলোতে আক্রান্ত রোগীরা নির্দিষ্ট সময় পর রক্ত দিতে পারেন। যেমন, টাইফয়েডে আক্রান্ত রোগী-১২ মাস, ম্যালেরিয়ার রোগী-তিন মাস  পর রক্ত দিতে পারবেন।

রক্ত দেওয়ার সময় অবশ্যই নিশ্চিত করতে হবে যেন জীবানুমুক্ত সুই ব্যবহার করা হয়। রক্ত দেওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে এবং বেশি পরিমাণে স্বাভাবিক পানি এবং পানীয় জাতীয় খাবার খেতে হবে।          

যে কোনো সময় রক্তের প্রয়োজন হতে পারে তাই আমাদের সবার রক্তের গ্রুপ জানা প্রয়োজন। দেশের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করা যায়। 

Respecting your privacy is core to Maya's beliefs.
You can comment "Anonymously" or use your screen ID.
More

Respecting your Privacy

At Maya we firmly believe that women have the right to express themselves freely and without any concerns. As a result, our default setting for any posting and commenting is either "anonymous" or your screen ID.

Click Here for more about our Privacy Policy.

Register for Updates

Sign up now to receive Maya updates straight to your inbox!
register now