Maya Voice
Anybody Can join
উড়ে আসা অসুখ (মশাবাহিত রোগ)
Listed in General health

বৃষ্টি আর অস্বাস্থ্যকর পরিবেশ এই দুইয়ের কারণে আমাদের দেশে বিশেষত বর্ষাকালে নানা ধরনের রোগ-ব্যাধির প্রকোপ দেখা দেয়। এর মধ্যে সরাসরি পানিবাহিত না, কিন্তু বর্ষা মৌসুমে মারাত্মক আকার নেয় এমন দুটি অসুখ হচ্ছে ম্যালেরিয়া আর ডেঙ্গু।
ম্যালেরিয়াঃ ম্যালেরিয়ার জ্বর সাধারণত একনাগারে বেশিক্ষণ স্থায়ী হয় না, বার বার জ্বর আসে, আবার নেমে যায়। কোনও কোনও ক্ষেত্রে প্রতি একদিন পরপর এবং কোনও কোনও ক্ষেত্রে দুদিন পর পর জ্বর আসে। জ্বরের শুরুতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। এরপর কয়েকঘন্টা অনেক বেশি জ্বর থাকে, তারপর ঘাম দিয়ে ছেড়ে যায়। যদি শিশু জ্বরে আক্রান্ত হয় তবে জ্বরের এসব বৈশিষ্ট্য খুঁজে দেখুন আছে কিনা। এর সাথে ফ্যাকাশে হয়ে গেলে, জন্ডিস দেখা দিলে বা পেট ফুলে গেলে অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হোন। তবে এসব চিহ্ন সবসময় ম্যালেরিয়াতে নাও থাকতে পারে।
গর্ভবতী অবস্থায় ম্যালেরিয়া দেখা দিলে তা ঝুঁকির কারণ হতে পারে। গর্ভাবস্থায় সাধারণত অন্যান্য ওষুধের তুলনায় কুইনাইনকেই নিরাপদ ধরা হয়, তাই ডাক্তার আপনাকে কুইনাইন খেতে দিতে পারেন।
ডেঙ্গুঃ আপনার বা আপনার পরিবারের কারও ২-৭ দিন টানা ১০০ ডিগ্রি ফারেনহাইটের উপর জ্বর থাকলে নিচের চিহ্নগুলি লক্ষ্য করুন এবং নিশ্চিত হোন ডেঙ্গু আছে কি নাঃ
সারা শরীরে ব্যাথা, বিশেষত মাথা ব্যাথা। চোখ বা এর পেছনে ব্যাথা হওয়াও ডেঙ্গুর অন্যতম চিহ্ন।
শেষের দুটির যেকোনও একটি হলে অনতিবিলম্বে হাসপাতালে যেতে হবে। সময়মত হাসপাতালে পৌঁছাতে না পারলে রোগীর মারাত্মক জটিলতা দেখা দিতে পারে, এমনকি মৃত্যু হতে পারে।
সাধারণ ডেঙ্গু জ্বরে অবশ্য ঘাবড়াবার কিছু নেই, তা নিজে নিজেই সেরে যায়। এসময় রোগীকে বিশ্রামে থাকতে এবং যথাসম্ভব বেশি পরিমাণে পানি খেতে বলা হয়। জ্বর বেশি মাত্রায় হলে প্যারাসিটামল বা স্পঞ্জিং করে জ্বর কমাতে উপদেশ দেওয়া হয়। অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না, এতে রক্তপাত হয়ে জটিলতা সৃষ্টি করতে পারে।
সাধারণ অসুখ-বিসুখ একবার আক্রমণের পর শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা এর বিরুদ্ধে বেড়ে যায়, ফলে একই অসুখ বার বার হয় না। ডেঙ্গু জ্বরের জীবাণুর চারটি ধরন বা টাইপ রয়েছে (১, ২, ৩ ও ৪) । এর মধ্যে এক রকম জীবাণু দিয়ে জ্বর হলে পরবর্তীতে শুধু ওই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। বাকি তিনটি টাইপ দিয়ে জ্বর হতে পারে। তবে ডেঙ্গু যে কারণে মারাত্মক, তা হলো – দ্বিতীয়বার ডেঙ্গু হলে তা রক্তপাতসহ অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে (ব্লিডিং ডেঙ্গু বা ডেঙ্গু শক সিনড্রোম)।
মশাবাহিত আরও দুটি অসুখের মধ্যে আছে ফাইলেরিয়াসিস (গোদরোগ) আর ইয়েলো ফিভার। ইয়েলো ফিভার বর্তমানে বাংলাদেশে নেই। তবে কালেভদ্রে বান্দরবানের গহীন অরণ্যে আর্মি বা বিজিবি সদস্যেরা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। গোদ রোগ আগের তুলনায় এত মাত্রায় না থাকলেও উত্তরবঙ্গের ১৩ টি জেলায় প্রতি দশজনে একজনের শরীরে এই জীবাণু পাওয়া যায়।[বাইরের লিঙ্ক দেখুন]
মশার কামড় থেকে বাঁচুনঃ



Respecting your privacy is core to Maya's beliefs.
You can comment "Anonymously" or use your screen ID.
More