Maya Voice
Anybody Can join
প্রসব বেদনা ও সন্তান জন্ম
Listed in Child birth
অবশেষে এলো সেই ক্ষণ....
খুব শিগগিরই আপনি জীবনের সবচেয়ে মূল্যবান একটি মানবশিশুকে পৃথিবীতে আনতে যাচ্ছেন। অধিকাংশ মেয়েই এই সময়টাতে ভয় পায়, আতংকিত থাকে। তারা আসন্ন এই প্রসব বেদনা সইতে পারবেন কিনা, বা শেষতক সন্তান জন্ম দিতে পারবেন কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভূগেন। প্রসব বেদনা প্রাকৃতিক একটা বিষয়। কারও কম হয়, কারও বা বেশি। এ থেকে পরিত্রাণের খুব একটা উপায় নেই। তবে ব্যথা কিছুটা কমানোর বেশকিছু উপায় এরই মধ্যে বেরিয়েছে। সবচেয়ে ভাল হয়, যদি সন্তান জন্মের আগেই আপনি জেনে নিন পুরো বিষয়টা সম্পর্কে, অর্থাৎ কি ঘটতে যাচ্ছে আপনার জীবনে। তাহলে প্রসব বেদনা শুরু হলে বিষয়টা জানা থাকার কারণে আপনি নিজেই অনেকটা সহজ হয়ে যাবেন।
মায়া ভয়েসের পাঠকদের বলছি, আপনারা সবাই যার যার জায়গা থেকে নিজেদের মা হওয়ার অভিজ্ঞতার কথা জানান। যারা প্রথমবারের মতোন মা হতে যাচ্ছেন, তাদের কাছে তাহলে বিষয়টা অনেকটাই পরিস্কার হয়ে যাবে।
যারা মা হতে যাচ্ছেন তাদের বলছি - সন্তান জন্মের নির্ধারিত তারিখের বের আগেই আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখতে হবে। এটা আপনি জেনে নিন pack your bag ready for birth এই অধ্যায়ে। আরও জেনে নিন what to expect in maternity ward হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে প্রসবের সময় কি কি লাগবে আপনার। আগে থেকেই জানুন প্রসবকালীন বিভিন্ন চিহ্ন signs of labor সম্পর্কে, যাতে করে প্রসব বেদনা শুরুর সাথে সাথেই আপনি নিজেকে মানসিকভাবে তৈরি করে নিতে পারেন। পাশাপাশি আপনি আমাদের এই মায়া ওয়েবসাইটের বিভিন্ন সেকশন থেকে জেনে নিতে পারবেন প্রসব বেদনা লাঘবের বিভিন্ন উপায় সম্পর্কে। সেইসাথে কখন এবং কিভাবে আপনি সন্তান ‘পুশ’ করবেন সে সম্পর্কে পরামর্শটুকু পেয়ে যাবেন।
প্রসবের তিনটি ধাপ। প্রথম ধাপে জরায়ুর মুখ ক্রমশ খুলে যায়। দ্বিতীয় ধাপে বাচ্চার মাথা নিচের দিকে চলে আসে এবং পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তৃতীয় ধাপে গর্ভাশয়ের দেয়াল থেকে বেরিয়ে যোনিপথ দিয়ে বের হয়ে আসে গর্ভফুল বা প্লাসেন্টা। আসলে এই ধাপগুলোতে ঠিক কি ঘটে তা জানার জন্য ক্লিক করুন stages of labour।
আপনার প্রসবের সময় কে আপনার সঙ্গে থাকছেন, তাও ঠিক করে নিন। তিনি আপনার স্বামী হতে পারেন, বন্ধু বা আত্মীয়ও হতে পারেন। তবে যেই হোন না কেন, এসময়টাতে আপনাকে সাহায্য করার জন্য তাদের কিছু কিছু কৌশল জানা থাকা খুব প্রয়োজন। এসবই পাবেন what your companions can do এই সাইটে ।



Respecting your privacy is core to Maya's beliefs.
You can comment "Anonymously" or use your screen ID.
More