Login
বাংলা

Maya Voice

Anybody Can join



মুত্রনালীর সংক্রমন বা ইউটিআই

By Gazi Sakir
Published: 31 May, 2012

Listed in General health


ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ প্রতিটি দেশেই কমবেশী সব বয়সের মহিলাদের একটি সাধারণ সমস্যা। পুরুষের ক্ষেত্রে দুর্লভ না হলেও মেয়েদের ক্ষেত্রে এটি আরও বড় একটি সমস্যা। সারা জীবনে একবারও এ সমস্যা হয়নি এমন কোন মেয়েকে পাওয়া খুব কঠিন। আসলে কি এই ইউটিআই? কারাই বা এতে বেশি আক্রান্ত হচ্ছে? এমন সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই লেখা।

ইউটিআই কি?
নামে মূত্রনালীর সংক্রমণ হলেও এর ব্যাপ্তি শুধু মূত্রনালীতেই সীমাবদ্ধ নয়। কিডনি থেকে শুরু করে ইউরেথ্রা (যে পথে মূত্র শরীর থেকে বের হয়) পর্যন্ত যেকোনো অঙ্গের সংক্রমণকেই সমষ্টিগতভাবে ইউটিআই বলা হয়। যদিও কিছু কিছু যৌনরোগ ইউটিআইএর মতন ব্যবহার করে, সত্যিকারে ইউটিআই সম্পূর্ণই ভিন্ন একটা রোগ যা কিনা পেটের ভেতর বসবাসকারী আপাত নির্দোষ ব্যাক্টেরিয়া (যেমন ই. কোলাই) দিয়েও হতে পারে।

কিভাবে বুঝবেন আপনি আক্রান্ত?
এ রোগের উপসর্গগুলি বেশ স্পষ্ট, তাই কারও একবার হলে পরবর্তীতে সে নিজেই রোগের আবির্ভাব আঁচ করতে পারে।
লক্ষণসমূহঃ

  • প্রস্রাবের সময় জ্বালাপোড়া করা।

  • বার বার প্রস্রাবের বেগ আসা। (ফ্রিকোয়েন্সি)

  • প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা। (আর্জেন্সি)

  • কারও কারও প্রস্রাবের সঙ্গে হাল্কা রক্ত যেতে পারে।

  • জ্বর থাকতে পারে।

  • দুপাশের কোমরে ব্যাথা।


ডাক্তারের কাছে কেন যাবেন?
ইউটিআই এমনিতেই অস্বস্তিকর আর কষ্টদায়ক সমস্যা, তা ছাড়াও এধরনের অসুখে সংক্রমণ উপরে কিডনির দিকে উঠে যায়। এতে কিডনি আর মূত্রথলীর পাথর হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। গর্ভাবস্থায় এটি জরায়ু বা এ্যামনিওটিক স্যাক (শিশুকে জলীয় আবরনে জড়িয়ে রাখা থলে) এ গিয়ে আরও মারাত্মক সমস্যা করতে পারে।

কারা বেশি আক্রান্ত?

  • গর্ভবতী মা।
  • প্রজননক্ষম তরুণী (সদ্য বিবাহিত স্ত্রী)।
  • ক্যাথেটার করা বা যোনিদেশে সদ্য অপারেশন হয়েছে এমন।
  • মূত্রনালীতে কোন প্রতিবন্ধকতা (শুধুমাত্র একজন ডাক্তারের পক্ষেই বোঝা সম্ভব)

আক্রান্ত হলে কি করবেন?
লক্ষণগুলির একটিও দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন এবং এর মধ্যে কিছু কিছু অভ্যাস পরিবর্তন করুনঃ
  • প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি খান।
  • নিয়মিত প্রস্রাব করুন, দিনে অন্তত ৩ বার। রাতে শোবার আগে অবশ্যই প্রস্রাব করে শুতে যাবেন।
  • রিফ্লাক্স সমস্যা থাকলে প্রতিবার টয়লেটে গিয়ে দুবার করে প্রস্রাব করুন।
  • প্রস্রাবের জ্বালাপোড়া থেকে উপশম পেতে পানির সঙ্গে খাবার সোডা মিশিয়ে খেতে পারেন। (কখনই ভিটামিন সি এর সঙ্গে একই সাথে খাবেন না)। এতে করে আপনার প্রস্রাবের পিএইচ বদলে ইনফেকশন দমনে সহায়তা করে (ব্যাথা প্রশমন করলেও এটি ইনফেকশন পুরোপুরি রোধ করতে পারে না, অ্যান্টিবায়োটিকের সঙ্গে একসাথে খেলে উপকার পেতে পারেন)।
  • দ্রুত আরোগ্য লাভের জন্যে বেশি করে ভিটামিন সি এবং ভিটামিন এ খান।
  • চা, কফি এবং এ্যালকোহল পরিহার করে চলুন। এসবে সমস্যা আরও প্রকট হতে পারে।
  • প্রস্রাবের পর ধুয়ে মোছার সময় লক্ষ্য করে সামনে থেকে পেছনে মুছবেন। নইলে মলদ্বারে অবস্হিত জীবাণু দিয়ে ইউটিআই হতে পারে।
  • সুতি কাপড়ের অন্তর্বাস পরুন। আঁটসাঁট অন্তর্বাস পরবেন না।
  • আক্রান্ত অবস্থায় সহবাস থেকে বিরত থাকুন, তবে কনডম ব্যবহার করলে ইনফেকশন ছড়ানোর আশঙ্কা কমে যায়। সহবাসের আগে এবং পরে মূত্রত্যাগ করে নিন এবং এরপর উভয়ের যৌনাঙ্গ ভালভাবে পরিস্কার করুন। (যাদের রোগ সেরে উঠছে বা বারবার আক্রান্ত হয় তাদের জন্য খুবই গুরুত্বপুর্ণ)
  • ডাক্তারের কাছে যাওয়ার আগেই “ইউরিন আর/এম/ই” পরীক্ষাটি করে যেতে পারেন, এতে করে আবার রিপোর্ট দেখানোর ঝক্কি থেকে রেহাই পাবেন।
  • ব্যাথা কমাতে প্যারাসিটামল বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেতে পারেন।
  • সারাবিশ্বে ইউটিআই এর জন্য ক্র্যানবেরি জুস বেশ সমাদৃত। তবে বাংলাদেশে এটি দুর্লভ, তাই এর পরিবর্তে আনারসের জুস প্রতিদিন এক কাপ পরিমাণ খাওয়া যেতে পারে। আনারসের রসে বিদ্যমান একপ্রকার এনজাইম এই ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে।

বি.দ্র. এই লেখাটির উদ্দেশ্য মূত্রনালীর সংক্রমণে সচেতনতা বৃদ্ধি। এটি কখনই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।

 

Respecting your privacy is core to Maya's beliefs.
You can comment "Anonymously" or use your screen ID.
More

Respecting your Privacy

At Maya we firmly believe that women have the right to express themselves freely and without any concerns. As a result, our default setting for any posting and commenting is either "anonymous" or your screen ID.

Click Here for more about our Privacy Policy.

Register for Updates

Sign up now to receive Maya updates straight to your inbox!
register now